একে করোনা, তার মধ্যে আরও ভয়ঙ্কর রোগ হানা দিল দেশে! আক্রান্ত ৪৪, মৃত ৯
Odd বাংলা ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়ছে সারা দেশ৷ আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে৷ এরই মধ্যে আবার নতুন অজানা রোগের উপদ্রব! যার নাম মিউকরমাইকোসিস। দিল্লি এবং মুম্বইয়ের পর আহমেদাবাদেও মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত ৪৪ জন৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের৷ এখনও মানুষ করোনার ভ্যাকসিন পাননি, তার মধ্যে আবার নতুন এই রোগ চিন্তা বাড়াচ্ছে দেশবাসীর৷ এর আগে এই রোগের নাম ছিল জাইগোমাইকোসিস৷
মিউকরমাইকোসিস এক ধরণের জটিল ছত্রাকের সংক্রমণ৷ প্রধানত নাক বা চোখ দিয়ে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে৷ দ্রুত রোগ চিহ্নিত করে চিকিৎসা শুরু হলে রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনাও বেশি৷ কিন্তু তা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে রোগীদের৷ ডায়াবেটিস রোগীদের জন্য আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রোগ৷ জানা গিয়েছে ডায়াবেটিক রোগীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি৷ দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে দু’দিন আগেই নতুন করে এই রোগে আক্রান্ত ১২ জন রোগীকে চিহ্নিত করা হয়েছে৷ মুম্বইতেও বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত বলে খবর৷ আর এবার আহমেদাবাদেও ৪৪ জনের মিউকরমাইকোসিসের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।





Post a Comment