নীচু ক্লাসের মেয়েদের যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক!


Odd বাংলা ডেস্ক:
তেলাঙ্গানার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষকের বিরুদ্ধে অন্তত পাঁচজন নাবালিকা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আক্রান্তছাত্রীদের সকলের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসাও দেওয়া হয়। ওই ছাত্রী তার মাকে শিক্ষকের ব্যাপারে গোটা ঘটনা খুলে বলে। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে।

ওই ছাত্রীর পরিবার পুলিশের দ্বারস্থ হলে ঘটনা আরও জটিল আকার ধারণ করে। তখন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। জানা যায়, আরও চারজন ছাত্রী ওই শিক্ষকের হাতে নিপীড়নের শিকার। পুলিশ কর্মকর্তা সুনীল দত্ত বলেন, নাবালিকা ছাত্রীদের নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। একজন ছাত্রীর বাবা অভিযোগ করেছেন। তদন্তে আরও চারজন আক্রান্তকে খুঁজে পাওয়া গিয়েছে। 

অভিযোগকারীরা জানিয়েছে, বিদ্যালয়েই তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন ওই শিক্ষক। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বয়স ৪০ বছর। ছাত্রীদের ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেছিলেন অভিযুক্ত ডোডা সুনীল। বুধবার তাকে আটক করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.