কলকাতায় একধাক্কায় নামল পারদ, শুক্রবার রাত থেকেই শৈত্যপ্রবাহ শুরু হবে রাজ্যে
Odd বাংলা ডেস্ক: আগামী ২৪ ঘন্টায় সারা রাজ্যজুড়ে হিমেল হাওয়ার দাপট বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর এবং জমাটি ঠান্ডা থাকবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। এর মধ্যে কোনও একদিন আলিপুরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে।
রাতের দিকে তাপমাত্রা নামবে অনেকটাই। শুক্রবার রাত থেকেই শৈত্যপ্রবাহ শুরু হবে রাজ্যে। সপ্তাহান্তে জেলায় জেলায় ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আংশিক মেঘলা, কুয়াশাচ্ছন্ন থাকবে। সবমিলিয়ে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা পড়বে রাজ্যজুড়ে।
অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।





Post a Comment