কৃষি আইনের প্রতিবাদের জের! গত ২০ দিনে বাণিজ্যে দৈনিক ক্ষতি হচ্ছে ৩৫০০ কোটি টাকা!
Odd বাংলা ডেস্ক: বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের দিল্লি ঘেরাও আন্দোলন এখনও অব্যাহত। আর এই মধ্যে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ২০ দিন পর এল এক চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার দেশজুড়ে এই কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনের ২০ দিন পূর্ণ করল। আর এই ২০ দিনে ব্যপক ক্ষতির মুখে ব্যবসা-বাণিজ্য।
এই আন্দোলনের জেরে দিল্লি,পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরে শিল্প-ব্যবসা-বাণিজ্য বিরাট ক্ষতির মুখে পড়েছে। মঙ্গলবার এক রিপোর্টে বণিকসভা অ্যাসোচ্যাম জানিয়েছে, আন্দোলনের জেরে দৈনিক ৩,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে দিল্লি ও তার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ৫,০০০ কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ী সংগঠনটির কথায়, এই কৃষক আন্দোলনের জেরে দিল্লিতে ৩০ থেকে ৪০ শতাংশ পণ্য ঢোকা বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে দিল্লি এবং তার সংলগ্ন রাজ্যগুলিতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য।
এর আগে বণিকসভা সিআইআই জানিয়েছিল, কৃষকরা দিল্লি অবরুদ্ধ করে রাখার ফলে শিল্প ও ব্যবসায়িক সংস্থাগুলির 'সাপ্লাই চেন' ভেঙে পড়েছে এবং আগামী দিনে তার প্রভাব পড়বে সমগ্র অর্থনীতিতে। এর ফলে, করোনাভাইরাস-লকডাউনজনিত সঙ্কোচন কাটিয়ে অর্থনীতির মাথা তুলে দাঁড়ানো কঠিন হবে।





Post a Comment