কারওর শরীরে করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতিপূরণ দেবে এই দেশ
এই লক্ষ্যে দেশের সরকার ‘ভ্যাকসিন ইনজুরি সাপোর্ট প্রোগ্রাম’ নামের এক কর্মসূচি চালু করেছে। দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, 'এখন পর্যন্ত করোনা ভ্যাকসিনে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।' ট্রুডো তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে এ ‘ভ্যাকসিন ইনজুরি সাপোর্ট প্রোগ্রামের’ কথা জানান। পরে এক সরকারি বিবৃতিতে বলা হয়, কেবল কোভিড ভ্যাকসিনই নয়, সব ধরনের ভ্যাকসিনই এ সাপোর্ট প্রোগ্রামের আওতায় থাকবে।
জি-৭ দেশগুলোসহ বিশ্বের ২০টি দেশে এ সহায়তা কর্মসূচি চালু হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে কানাডার কুইবেক প্রদেশে এ ধরনের একটি কর্মসূচি ৩০ বছর ধরে চালু রয়েছে।




Post a Comment