মানুষের আত্মবিশ্বাস বাড়াতে করোনার টিকা নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ৩ প্রেসিডেন্ট


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিতে মার্কিন নাগরিকদের উৎসাহ দিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন নিতে চলেছেন করোনার টিকা। টিকাকরণ প্রসঙ্গে বারাক ওবামা বলেন, 'আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যখন কম ঝুঁকিতে মানুষের জন্য টিকা উন্মুক্ত করা হবে, সেটা আমি নেব। টেলিভিশনে বা ক্যামেরার সামনে সেই টিকা গ্রহণ করব। মানুষ যেন বিশ্বাস করে যে, আমি বিজ্ঞানে আস্থা রাখি।'

বারাক ওবামা এ কথা জানানোর পর জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনের প্রতিনিধিরা জানান, প্রাক্তন আরও দুই মার্কিন প্রেসিডেন্টও ক্যামেরার সামনে টিকা নিতে রাজি হয়েছেন। এমনকি নিজেরা টিকা নেওয়ার পাশাপাশি মার্কিন নাগরিকদের টিকা নেওয়ার ব্যপারে তাঁরা অনুরোধ জানাবেন বলেও আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে ফাইজার ও মডার্না টিকা উদ্ভাবন করার কারণে সাধারণ মানুষের মনে এটি নেওয়ার ব্যাপারে সংশয় তৈরি হয়েছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এক-তৃতীয়াংশ মার্কিনি টিকা নিতে আগ্রহী নয়। যদিও দুটি কোম্পানি দাবি করছে, তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.