গাছ থেকে ঝরে পড়ছে থরে থরে টাকা! টাকা কুড়াতে ভিড় উপচে পড়ল জনতার!
Odd বাংলা ডেস্ক: টাকা কি গাছে ফলে! প্রচলিত এই প্রবাদ যেন সত্যি হল!আগ্রায় একটি অশত্থ গাছ থেকে ৫০০ টাকার নোট একের পর এক পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বাভাবিকভাবেই সেই টাকা কুড়িয়ে নিতে গাছের তলায় ভিড় জমিয়েছে। কিন্তু গাছ থেকে টাকা পড়ল কী করে?
আগ্রার চৌবেপুরা গ্রামের এক ব্যক্তি ওই অশত্থ গাছের নিচে গাড়ি পার্ক করেছিলেন। সেই গাড়িতে একটি ব্যাগে লাখ পাঁচেক টাকা রাখা ছিল। ভুল করে গাড়ির কাঁচ বন্ধ করতে ভুলে যান তিনি। তিনি স্থানীয় এক আইনজীবীর কাছে গিয়েছিলেন জমি কেনার ব্যাপার কাগজপত্রের কাজ বুঝে নিতে। এই ফাঁকে গাড়ির কাঁচ দিয়ে একটি বাঁদর ভিতরে ঢুকে পড়ে। তার পর টাকার ব্যাগ লন্ডভন্ড করে দেয়।
এরপরবাঁদর টাকার একটি বান্ডিল নিয়ে উঠে পড়ে গাছের মগডালে। সেই বান্ডিলে পঞ্চাশ হাজার টাকা ছিল। ডালে ঝুলে বাঁদরটি একের পর এক পাঁচশো টাকা নিচে ফেলতে শুরু করে। পথচলতি অনেকেই সেই কাণ্ড দেখে হতবাক। ঘটনাটি ঘটেছে আগ্রায়। অনেকেই বাঁদরের ফেলে দেওয়া টাকা নিয়ে চম্পট দেন।ওই গাছের পাশেই একটি হাসপাতাল রয়েছে। সেখানকার অনেকেও টাকা কুড়িয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠে।





Post a Comment