ব্রিটেনে খোঁজ পাওয়া গেল এক নতুন ধরণের করোনাভাইরাস, যা ছড়াচ্ছে অত্যন্ত দ্রুত

Odd বাংলা ডেস্ক: ব্রিটেনে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ–পূর্ব ইংল্যান্ড। ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে আরও দ্রুত। এর নেপথ্যে থাকতে পারে করোনার এক নতুন ধরন। সোমবার এমনটাই জানাল ব্রিটেন সরকার। আর সংক্রমণের এই নতুন ধরনের কারণেই আরও বেশি মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

সেদেশের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানালেন, বুধবার থেকে আরও কড়া বিধি জারি হচ্ছে ব্রিটেনে। বিশেষত লন্ডন এবং তার আশপাশে তিনটি কাউন্টিতে। রেস্তোরাঁ, পানশালা বন্ধ করা হচ্ছে। শুধু টেক অ্যাওয়ের ব্যবস্থা রাখা হবে। বন্ধ থাকছে থিয়েটার এবং সিনেমা হল।

অন্য বাড়িতে বসবাস করেন এমন লোকজনের সঙ্গে ঘরের মধ্যে দেখা, সাক্ষাৎ, আড্ডা দেওয়া যাবে না। সোজা কথায়, যাকে বলে, কেউ কারও বাড়িতে যেতে পারবেন না। তবে বাইরে কোনও খোলা জায়গায় একসঙ্গে সর্বাপেক্ষা ৬ জন জমায়েত করতে পারবেন। হ্যানকক সংসদে জানিয়েছেন, আগে থেকে সতর্ক হলে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। তাই এই ব্যবস্থা। ইংল্যান্ডের মুখ্য মেডিকেল অফিসার (‌সিএমও)‌ ক্রিস হুইটি জানালেন, করোনার নতুন ধরনের কারণেই সংক্রমণ বেড়েছে কিনা, তার প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। তবে একে সম্পূর্ণ অস্বীকারও করা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.