নিজে হাতে করছেন খাওয়া-দাওয়া, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধবাবু


Odd বাংলা ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল কর্তৃপক্ষ, জানিয়েছে, এখন তিনি অনেকটাই সুস্থ, আপাতত তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসার কোনও প্রয়োজন নেই। 

গত কয়েক দিন ধরে বাড়িতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করছিলেন তিনি। এখন তাঁর শারীরিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। কথা বলতে পারছেন। নিজে খেতেও পারছেন। তাই তাঁকে আজই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। মঙ্গলবার সকালে বেশ কিছু শারীরিক পরীক্ষা রয়েছে, তার রিপোর্ট দেখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর। 

সোমবার রাতে তিনি স্যুপ খেয়েছেন। এখন হালকা তরল জাতীয় খাবর তাঁকে দেওয়া হচ্ছে। গতকাল সকাল-রাতে খেয়েছেন খিচুরি। বাড়িতেও কয়েকদিন 'হালকা ডায়েট' চলবে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে বাড়িতে থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাঁকে। চলবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরিক্ষাও। 

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতেই বাইপ্যাপ, নেবুলাইজার-সহ চিকিৎসার যাবতীয় পরিকাঠামো রয়েছে। সেইসঙ্গে চলবে ফিজিয়োথেরাপিও। তাঁকে আইভি অ্যান্টিবায়োটিকের কোর্স দেওয়া হয়েছে। নিজের হাতে খাবার খেতে পারছেন। রাইলস টিউব লাখছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.