টিয়ার থ্রি লকডাউনের পথে লন্ডন, এবার কি তবে ক্রিসমাস-নিউইয়ার ঘরে বসেই কাটাবেন লন্ডনবাসী?


Odd বাংলা ডেস্ক:
ফের মাথা চাড়া দিয়ে উঠেছে করোনা মহামারি, আর সেই কারণে আগামীকাল, বুধবার থেকে তৃতীয়বারের মতো লকডাউনের পথে হাঁটছে যাচ্ছে গ্রেটার লন্ডন সিটির ৩২টি বরোসহ (প্রশাসনিক বিভাগ) আশেপাশের বেশ কিছু এলাকা। করোনা সংক্রমণ ঠেকাতে অ্যাসেক্স এবং হার্ডফোর্ডশায়ারের কিছু অংশসহ লন্ডনে এদিন রাত ১টা থেকে আরোপিত হবে করোনার সর্বোচ্চ বিধি-নিষেধ 'টিয়ার থ্রি'।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, লন্ডনে এক সপ্তাহে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইংল্যান্ডের যে কোনও অঞ্চলের তুলনায় এই সংক্রমণ সর্বাধিক।লন্ডনে টিয়ার থ্রি আরোপের মাধ্যমে নতুন করে ইংল্যান্ডের প্রায় ১০ মিলিয়ন মানুষ এই শীতে টিয়ার থ্রির কবলে পড়বে। এ নিয়ে ইংল্যান্ডের ৬০ শতাংশের বেশি অর্থাৎ প্রায় ৩৪ মিলিয়ন মানুষকে এই শীতে করোনার সর্বোচ্চ বিধি-নিষেধ টিয়ার থ্রি-কে সঙ্গী করে বসবাস করতে হবে।

এদিকে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে করোনার নতুন রূপে সন্ধান মিলেছে। নতুন এই ভাইরাসে দক্ষিণাঞ্চলের অন্তত ৬০টি এলাকায় ১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য সচিব মেট হ্যানকক। বুধবার থেকেই কার্যকর হওয়া নতুন এই বিধিনিষেধে, পরিবারের সদস্য নয় এমন ৬ জন ঘরের ভিতরে, প্রাইভেট গার্ডেনে, আউটডোর ভেন্যুতে মিলিত হতে পারবে না। তবে বাইরের খোলা জায়গায় যেমন পার্কে, সমূদ্র সৈকতে মিলিত হতে পারবেন।

দোকানপাট, জিম, ব্যক্তিগত কেয়ার সার্ভিস, সেলুন খোলা থাকবে। তবে বার, পাব, ক্যাফে এবং রেস্তোরাঁ পরিষেবা বন্ধ থাকবে। শুধু টেক অ্যাওয়ে সার্ভিস দেওয়া যাবে। অভ্যন্তরীন ভেন্যু থিয়েটার বন্ধ থাকবে। জনসাধারণকে টিয়ার থ্রি এলাকায় ভ্রমণে না আসার অনুরোধ করা হয়েছে। মনে করা হচ্ছে, ইতিহাসে এবারই প্রথম ঘরবন্দী ক্রিসমাস ও নিউ ইয়ার পালন করবে লন্ডনের মানুষ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.