মার্কিন প্রেসিডেন্ট নির্বাটনে ইলেক্টোরাল ভোটে জয়লাভ বাইডেনের, পরাজিত হলেন ট্রাম্প!


Odd বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টরাল ভোটেও এবার আনুষ্ঠানিকভাবে জয়লাভ করলেন জো বাইডেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে ইলোক্টোরাল ভোটে জিতে জো বাইডেন বলেছেন, 'মানুষের ইচ্ছার জয় হয়েছে। মার্কিন গণতন্ত্রকে ধাক্কা দেওয়া, পরীক্ষা করা এবং হুমকিতে ফেলা হয়েছিল। তবে স্থিতিশীলতা, সত্য এবং দৃঢ়তা প্রমাণ হয়েছে।' ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল মেনে না নিয়ে যে টালবাহানা করছেন, সে ব্যাপারে বাইডেন বলেন, 'এটা পাতা উল্টে দেওয়ার সময়।'

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো- ইলেক্টরাল ভোটে জয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুসারে ভোটাররা ইলেক্টর নির্বাচনের জন্য ভোট দেন। নির্বাচনের কয়েক সপ্তাহ পর ইলেক্টররা ভোট দেন। নভেম্বরের নির্বাচনে ৩০৬টি ইলেক্টরাল কলেজ ভোট পান বাইডেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেক্টরাল ভোট।

কিন্তু কোনোভাবেই জো বাইডেনের কাছে হার মেনে নিচ্ছিলেন না ট্রাম্প। অবশেষে আনুষ্ঠানিকভাবে ইলেক্টররা ভোট দেওয়ার মধ্য দিয়ে বাইডেনের জয় নিশ্চিত হলো। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনওই ইলেক্টরাল ভোট হেরফের হতে দেখা যায় না। সে ক্ষেত্রে বাইডেনের ইলেক্টরাল ভোট ৩০৬ থেকে কমে যাওয়া এবং ট্রাম্পের পক্ষে বেশি হওয়ার কোনও সুযোগই ছিল না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.