প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
Odd বাংলা ডেস্ক: হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে, বুধবার তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু।
বুধবার সেই সমস্যা আরও তীব্র হয়। এরপর ডাক্তারদের পরামর্শ মেনে তাঁরে কলকাতার একটি বেসরকারি হিসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, তবে তিনি পর্যবেক্ষণেই রয়েছেন। সেইসঙ্গে তাঁর যাবতীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষাও চলছে। তাঁর চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হতে পারে বলে খবর।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-
Concerned to hear that former Chief Minister Buddhadeb Bhattacharjee has been hospitalised with breathing problems. Praying for his speedy recovery and wishing him well
— Mamata Banerjee (@MamataOfficial) December 9, 2020





Post a Comment