দেখছে সারা বিশ্ব, ব্রিটেনে শুরু হল করোনা ভ্যাকসিনের প্রয়োগ


Odd বাংলা ডেস্ক: ৯০ বছর বয়স্ক মার্গারেট কিনানকে দিয়ে ব্রিটেনে মঙ্গলবার থেকে শুরু হল করোনা টিকা প্রয়োগ কর্মসূচি। এর আগে দেশে দেশে টিকার ট্রায়াল চললেও সর্বসাধারণের জন্য অনুমোদিত টিকার প্রয়োগ হল এইদেশেই এই প্রথম। এর মধ্য দিয়ে ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা এল সাধারণ মানুষের নাগালে। চলতি মাসেই এই টিকার প্রথম ডোজ কানাডা পাবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও এবং ভারতেও শীঘ্রই শুরু হতে চলেছে টিকা প্রয়োগ। এরই মধ্যে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা করোনার টিকা বাধ্যতামূলক করার পক্ষে নয়।

ব্রিটেনে প্রথম টিকা নিয়েছন মার্গারেট কিনান, যিনি নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা। গতকাল গ্রিনিচ মিন টাইম ৬টা ৩১ মিনিটে তাঁকে মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে ইঞ্জেকশনের মাধ্যমে ফাইজার-বায়োএনটেক টিকাটি দেওয়া হয়। কিনানকে টিকাটি প্রয়োগ করেন নার্স মে পারসনস। আগামী সপ্তাহে মার্গারেট কিনান ৯১ বছরে পা রাখবেন। জন্মদিনের ঠিক আগে করোনার টিকা পেয়ে তিনি বেশ খুশিই। 

এই ঐতিহাসিক দিনে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। বিজ্ঞানী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের যে আট লাখ ডোজ দেওয়া হবে, কিনানকে দিয়েই তার যাত্রা শুরু হল। চলতি মাসের মধ্যে সেদেশের আরও ৪০ লাখ ডোজ টিকা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন যাঁরা, তাঁদের সুরক্ষা এবং জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচিতে ৮০-র বেশি বয়স্ক ব্যক্তি ও স্বাস্থ্যসেবাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। রানি দ্বিতীয় এলিজাবেথ কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.