মহম্মদ আলি জিন্নার নামে তৈরি হল মদ! ভাইরাল নেট দুনিয়ায়


Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহ'র নামে এবার নামকরণ করা হল মদের! ইসলামে নিষিদ্ধ জিনিস পুল বিলিয়ার্ড, চুরুট, শূকরের মাংস, স্কচ, হুইস্কি এবং গিন জিন্নাহ উপভোগ করেছেন দাবি করে এই নামকরণ করা হয়। তবে ইংরেজিতে জিন্নাহ নাম 'জে' বর্ণ দিয়ে শুরু হলেও মদের বোতলে জিন্নাহ নামটি 'জি' দিয়ে লেখা।

টুইটারে নেট নাগরিক গিন নামক মদের বোতলের পরিবর্তিত নাম 'জিন্নাহ' সম্বলিত একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে থাকা বোতলের লেবেলে লেখা রয়েছে, 'ইন দ্য মেমরি অব দ্য ম্যান অব প্লেজার হু হি ওয়াজ: জিন্না।' সেই বোতলের লেবেল কিংবা ছবিটির সত্যতা যাচাই করেনি Odd বাংলা ডট কম। 

মহম্মদ আলি জিন্না ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর ব্রিটিশ শাসনকালে করাচিতে জন্মগ্রহণ করেন। বর্তমানে যা পাকিস্তানের অন্তর্ভূক্ত।মদের বোতলটির লেবেলে লেখা আছে,  মহম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন, ১৯৪৭ সালে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এর যাত্রা শুরু।

আরও লেখা হয়েছে, কয়েক দশক পর চার তারকা জেনারেল মুহাম্মদ জিয়া-উল-হক ১৯৭৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতা কেড়ে নেন। ওয়াশিংটন ডিসি সমর্থিত একটি সামরিক স্বৈরশাসক দ্বারা দেশটি চালানো হচ্ছিল এবং এমন এক ঝামেলাপূর্ণ স্থানে পরিণত করা হয়েছিল, যেখানে তিনি (মুহাম্মদ জিয়া-উল-হক) এবং কিছু ধর্মীয় নেতারা তাদের নীলনকশা বাস্তবায়ন করেছিলেন। আরও লেখা হয়েছে, মহম্মদ আলি জিন্নাহ নিজে পুল বিলিয়ার্ড, চুরুট, শূকরের মাংসের সস, দারুণ স্কচ, হুইস্কি এবং গিন উপভোগ করেছেন। সে কারণে জিন্নাহর স্মরণে গিন নামক মদের নাম রাখা হয়েছে জিন্নাহ।

এদিকে মদ ও জুয়া ইসলামে হারাম। হারাম আরবি শব্দ, যার অর্থ নিষিদ্ধ। ধর্মীয় গ্রন্থ কোরান এবং হাদিসে হারাম জিনিসের ব্যাপারে নিষেধাজ্ঞার কথা উল্লেখ রয়েছে। কোনও কিছু হারাম বিবেচনা করা হলে, তা যত ভাল উদ্দেশ্যেই করা হোক না কেন কিংবা যতটা সম্মান জানানোর জন্যই হোক, তা নিষিদ্ধই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.