ছবির শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত নীতু কাপুর এবং বরুণ ধাওয়ান, শ্যুটিং স্থগিত অনির্দিষ্টকালের জন্য
Odd বাংলা ডেস্ক: চণ্ডীগড়ের শুটিং চলাকালীন বরুণ ধাওয়ান, নীতু কাপুর, এবং 'যুগ যুগ জিও' পরিচালক রাজ মেহতা করোনা আক্রান্ত বলে খবর। একটি বিনোদন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ঘনিষ্ঠ সূত্রে খবর নীতু কাপুর, বরুণ ধাওয়ান এবং খোদ পরিচালক করোনা আক্রান্ত হওয়ার পর শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে। যদিও তারকারা এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ছবির শ্যুটিং শুরু হয়েছিল গত মাসে। এই পরিস্থিতিতে বরুণ, নীতু এবং পরিচালক রাজ যতদিন না সুস্থ হয়ে উঠছেন ততদিন পর্যন্ত শ্যুটিং স্থগিত রাখা হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে, নীতু কাপুরের কোভিড টেস্টের একটি ভিডিও ভাইরাল হয়েছিসল। শুধু তাই নয়, শ্যুটিং সেটে করোনা সতর্কতা অবলম্বন করে কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, টুকরো টুকরো ভিডিও করে সেসবের ঝলক দিয়েছিলেন খোদ তারকারাই।
ছবিতে নীতু কাপুর, বরুণ ধাওয়ান ছাড়াও অভিনয় করছেন কিয়ারা আডবাণী, মণিশ পল, ইউটিউবার প্রজক্তা কোলি এবং অনিল কাপুর।





Post a Comment