সামনেই মেয়ের বিয়ে? চিন্তা কী, সোনা দেবে রাজ্য সরকার, এখনই আবেদন করুন
Odd বাংলা ডেস্ক: আজকের দিনে দাঁড়িয়েও মেয়ে বিয়ে দিতে গিয়ে মেয়ের বাবাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আর সবথেকে দুশ্চিন্তায় ফেলে যে বিষয়টি তা হল বিয়ের গয়না। মধ্যবিত্ত ঘরে মেয়ের বিয়ের গয়না গড়াতে গিয়ে কালঘাম ছোটে মেয়ের বাবার। আর এবার তাঁদের কথা মাথায় রেখেই অসম সরকার নিয়ে এল দারুন একটি প্রকল্প ,যার নাম অরুন্ধতি গোল্ড স্কিম ৷ এই স্কিমে মেয়েদের বিয়ের জন্য ১০ গ্রাম সোনা দেবে সরকার ৷ জানেন কীভাবে মিলবে এই সুবিধা?
এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এছাড়া বিয়ের রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক। মেয়ের বাড়ির আয় বছরে ৫ লক্ষ টাকার কম হতে হবে, পাশাপাশি এই যোজনার সুবিধা কেবলমাত্র প্রথমবার বিয়ে করার সময়ই পাওয়া যাবে। এছাড়া ছেলের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, বিয়ে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্টার্ড হতে হবে ৷ যেদিন রেজিস্ট্রেশন হবে সেদিন স্কিমের জন্য আবেদন করা যাবে।
এই যোজনার মূল উদ্দেশ্য হল আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারদের সাহায্য করা ৷ সরকারের তরফে দেওয়া সোনা মেয়েটির আর্থিক অবস্থাও মজবুত করবে এবং সার্বিকভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ।
এই যোজনার জন্য কীভাবে আবেদন করবেন
- স্কিমের জন্য রেজিস্ট্রেশন করাতে হবে
- এর জন্য revenueassam.nic.in. লিঙ্কে গিয়ে অনলাইন ফর্ম ফিলআপ করতে হবে
- এরপর প্রিন্টআউট নিয়ে জমা করতে হবে
- ফর্ম সাবমিট করার পর একটি রসিদ দেওয়া হবে
- আপনার আবেদন গ্রহণ করা হয়েছে কিনা এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে
- আবেদন গৃহীত হলে ১০ গ্রাম সোনার যা দাম হবে সেটি আপনার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে ৷





Post a Comment