সুদান-ফেরত ভারতীয় সেনার শরীরে পাওয়া গেল বিরল প্রজাতির ম্যালেরিয়া!
Odd বাংলা ডেস্ক: কেরালায় এক বিশেষ প্রজাতির ম্যালেরিয়া শনাক্ত করা গিয়েছে যার নাম দেওয়া হয়েছে 'প্লাজমোডিয়াম ওভাল'। এর আগে কখনও এই ধরনের ম্যালেরিয়ার খোঁজ পাওয়া যায়নি। কেরলের কন্নুর জেলায় একজন সেনার দেহ থেকেই এই রোগের খোঁজ মেলে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। পেশায় তিনি এক ভারতীয় সেনা এবং সুদানে ভারত সরকারের দূত হিসেবে কাজ করছিলেন।
কন্নুর জেলার হাসপাতালের চিকিৎসক রাজীবনের কথায়, চলতি বছর জানুয়ারিতে ৪০ বছরের ওই ভারতীয় সেনা সুদান থেকে এ দেশে ফেরত আসেন। কিছুদিন তিনি দিল্লিতে ছিলেন। এক মাসে আগে তিনি কেরলেয় ফেরেন। তারপর থেকে নানা রকমের করোনার উপসর্গ দেখা দেয়। কোভিডের টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে।
ডাক্তারের মতে, ওই ব্যক্তি যখন সুদানে কাজের সূত্রে ছিলেন কয়েক বছর, তখনই তাঁর শরীরে এই রোগটি বাসা বাঁধে। প্লাজমোডিয়াম ওভাল হল এমন এক ধরণের ম্যালেরিয়া, যা এদেশে হয় না। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে এই ম্যালেরিয়া হয়। এটি সুদানের স্থানীয় রোগ বলে একে জানা গিয়েছে। অন্যদিকে ভারতে যে ধরনের ম্যালেরিয়া সচরাচর দেখা যায় তা হল ‘প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম’ এবং ‘প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স’। এগুলি অনেক বেশি মারাত্মক।





Post a Comment