দশম এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য খুলে যাচ্ছে স্কুল, তবে জমা দিতে হবে মেডিকেল সার্টিফিকেট
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব সামান্য কমলেও, ভাইরাসের উপস্থিতি এখনও রয়েছে। তবে এই করোনা আবহেই খুলে যাচ্ছে হরিয়ানার স্কুল। একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকেই উঁচু ক্লাসের জন্য খুলে যাচ্ছে স্কুল। তবে সেক্ষেত্রে পড়ুয়াদের গত ৭২ ঘণ্টার কোভিড টেস্ট রিপোর্ট জমা দিতে হবে।
হরিয়ানা সরকারের ডিরেক্টোরেট স্কুল এডুকেশন-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দশম এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্বশরীরে স্কুলে এসে পঠনপাঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে রোজ তিন ঘণ্টা করে অর্থাৎ ১০টা থেকে ১টা পর্যন্ত ক্লাস হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এরপর আগামী ২১ ডিসেম্বর থেকে নবম এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস শুরু হবে। প্রসঙ্গত, গত বছর মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কেন্দ্রের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল-কলেজের দরজা। করোনা প্রতিরোধে তারপর থেকেই সারা দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়।
এরপর কয়েক সপ্তাহ আগেই কেন্দ্রের তরফে জানানো হয় যে, স্কুল-কলেজে স্বশরীরে পঠন পাঠন শুরু হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হল। তারপর থেকে একাধিক রাজ্যে পালা করে স্কুল শুরু করা হয়েছে স্কুল। যদিও স্কুল খোলার পরই হু হু করে বেড়েছে সংক্রমণ- এমন নজিরও রয়েছে, সেসবকিছু ভুলে হরিয়ানায় খুলতে চলেছে স্কুল।





Post a Comment