শীতের রাতে ডিনার জমে উঠুক পনীর পরোটার সঙ্গে, জেনে নিন রেসিপি


Odd বাংলা ডেস্ক: শীতকালে প্রতিদিনই নিত্যনতুন কিছু না কিছু খেতে ভালবাসেন। আর নিত্যনতুন কী খাবেন, কী বানাবেন ইত্যাদি নানা বিষয় নিশ্চয় মাথার মধ্যে ঘোরে। আর সেই কারণে আপনাদের জন্য রইল আজকের বিশেষ রেসিপি পনির পরোটা। 

উপকরণ-
  • পনির গ্রেট করা- ২ কাপ
  • ময়দা-৪ কাপ
  • ডিম ১টা
  • নুন- ২ চা চামচ
  • জল- প্রয়োজনমতো
  • দুধ-২ টেবিল চামচ
  • চিনি-২ টেবিল চামচ
  • ঘি-২ টেবিল চামচ
  • তেল-ভাজার জন্য

প্রণালী- সবার প্রথমে ময়দা, চিনি, নুন, ঘি এবং দুধ দিয়ে ময়ান দিয়ে নিন। এবার এই মিশ্রণে ডিম এবং জল দিয়ে একটা ডো বানিয়ে নিন। এবার এ থেকে ৬টি লেচি আধা ঘণ্টা রেখে দিন। এরপর লেটিগুলিকে টেনে টেনে বড় এবং পাতলা রুটির মতো করে বেলে নিন।এরপর কুচিয়ে রাখা পনিরটাকে রুটির ওপর ছড়িয়ে দিয়ে চারকোণা ভাঁজ দিন। ভাঁজ করে আবার পনিরের কুচি ছড়িয়ে দিন। এবার ভাঁজ দিয়ে গোল করে ভাঁজটা নিচের দিকে করে ১৫ মিনিট রেখে দিন। এবার একটি প্লেটে তেল মাখিয়ে ডোটা হাতের আঙুলে চেপে চেপে গোল পরোটার মতো করে বানান। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে বাদামি করে ভেজে পরিবেশন। আপনারা চাইলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করেও বানিয়ে নিতে পারেন এই পরোটা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.