'করোনা মহামারির থেকেও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে ক্ষুধার মহামারি'
Odd বাংলা ডেস্ক: করোনা মহামারির জেরে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সেখানে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) 'ক্ষুধার মহামারি' সম্পর্কে সতর্ক করে জানিয়েছে, এটি করোনা মহামারির চেয়ে ভয়ঙ্কর হতে পারে। বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বেসলে বলেছেন, অনেক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ক্ষুধার বিস্তার এবং বিশ্বজুড়ে মহামারির কারণে বিশ্বের ২৭ কোটি মানুষ দুর্ভিক্ষের পথে এগোচ্ছে।
তিনি আরও বলেন, তাঁদের প্রয়োজনীয় চাহিদা পূরণে ব্যর্থ হলে ক্ষুধার মহামারি দেখা দেবে, যা করোনার চেয়েও মারাত্মক আকার ধারণ করবে। জাতিসংঘের অধীনে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বৃহত্তম এই সংস্থা (ডব্লিউএফপি) দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করে অসংখ্য মানুষের খাদ্য সরবরাহ করছেন তাঁরা। ২০১৯ সালে সংস্থাটি ৯ কোটি ৭০ লক্ষ মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন।
নোবেল কমিটির চেয়ারম্যান ব্রিট রেইস এন্ডাসন গত ৯ অক্টোবর পুরস্কার ঘোষণার সময় বলেন, 'যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসাবে ক্ষুধার ব্যবহার রোধের' প্রচেষ্টার জন্য ডব্লিউএফপি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।





Post a Comment