কৃষক আন্দোলনকে ভারত-পাকিস্তান সীমান্ত দ্বন্দ্ব ভেবে বসলেন বরিস জনসন!


Odd বাংলা ডেস্ক: ভারতের কৃষক আন্দোলনকে ভারত-পাকিস্তান সীমান্ত দ্বন্দ্বের সঙ্গে গুলিয়ে ফেলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের সংসদে তানমানজিত সিং দেশাই, ভারতে কৃষক আন্দোলন দমনের যে চেষ্টা চলছে সে ব্যাপারে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান। দেশাই প্রশ্ন করেন, আমাদের প্রধানমন্ত্রী কি ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের অচল অবস্থায় আমাদের উদ্বেগ জানাবেন না? তিনি কি মনে করেন না যে, সবারই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে?

জবাবে বরিস বলেন, 'ভারত-পাকিস্তানের মধ্যে কী হচ্ছে সে ব্যাপারে আমাদের গভীর উদ্বেগ রয়েছে। তবে এর সমাধানে দুই দেশের সরকারকে আগে এগিয়ে আসতে হবে।' ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ মন্তব্যকে অজ্ঞতাপূর্ণ ও হতাশাজনক বলে টুইট করেন তানমানজিত সিং দেশাই। ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। 

ব্রিটেনের অন্য একজন সংসদ সদস্য আফজাল খান বলেন, প্রধানমন্ত্রী ভারত-পাকিস্তান সম্পর্কে তার মুখস্ত করা বুলি আওড়েছেন। এই প্রতিবাদের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। পঞ্জাব ও হরিয়ানা রাজ্যের হাজার হাজার কৃষক নয়াদিল্লির একাধিক সড়ক গত দুই সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে। ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন তাঁরা। কৃষকদের অভিযোগ, এই আইনের ফলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। শুধুমাত্র বড় কর্পোরেট কোম্পানি গুলোই এতে লাভবান হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.