শীতে মাথার স্ক্যাল্প এবং খুশকির সমস্যায় জেরবার? মেনে চলুন এইসব টিপস


Odd বাংলা ডেস্ক: সৌন্দর্যের বর্ণনা হল একরাশ ঘন কালো চুল। নারী-পুরুষভেদে চুল বিশেষ গুরুত্বপূর্ণ। আর সুন্দর চুলের জন্য স্ক্যাল্প বা মাথার তালু সুন্দর হওয়া খুব প্রয়োজন। তবে শীতকালে যেহেতু ধুলাবালি বেশি, তাই মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখাটা খুবই প্রয়োজন হবে।

শীতে আর্দ্রতা কমে যাওয়ায় ঠাণ্ডা হাওয়া চুলে লাগলে চুলকানির মতো সমস্যা হতে পারে। এ থেকে ‍মুক্তি পেতে মেনে চলতে হবে কয়েকটি টিপস। মাথার ত্বকের স্বাস্থ্যর বিষয়টি আসে, তখন অনেকেই মাথার ত্বকের শুকনো ত্বক ও খুশকির বিষয়টি মিলিয়ে ফেলেন। দুটি বিষয় আলাদা, যার অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন। স্ক্যাল্প শুকনো হয়ে গেলে ত্বক জ্বালা করে। মাথার ত্বকে খুব বেশি তেল হলে তা খুশকি তৈরি করে। এই তেল আবার ত্বকের কোষগুলো তৈরি করে।

শীতকালে খুশকির সমস্যা হঠাৎ করে বেড়ে যায়। এতে করে অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। এর ফলে মাথার স্ক্যাল্পও পরিষ্কার থাকে। শীতকালে আরেকটি সাধারণ সমস্যা হল চুলকানি। এর জন্য অবশ্যই সঠিক শ্যাম্পু, কন্ডিশনার এবং হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। হাইড্রেট রাখতে মাথায় নিয়মিত তেল দেওয়া উচিত। এতে করে মাথার স্ক্যাল্প অনেকাংশে ভাল রাখা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.