কেন সবসময় বুকপকেটে গোলাপ রাখতেন জওহরলাল নেহেরু? জানুন সেই রহস্য
Odd বাংলা ডেস্ক: তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে তাঁর মেয়ে ইন্দিরা গাঁধী ও নাতি রাজীব গাঁধী, সেই পরম্পরা বজায় রেখেছিলেন এ দেশের রাজনৈতিক মঞ্চে।
জওহরলাল নেহরুর স্টাইল-স্টেটমেন্ট থেকেই ‘জহর কোট’ পরতে শুরু করেন দেশবাসী। তবে, তাঁর মতো কোর্টে লাল গোলাপ হয়তো কেউ লাগান না।
একটি ছবি পোস্ট করেছিল কংগ্রেস, জ্যাকেটে গোলাপ ফুল গুঁজে রাখার আসল কারণও ব্যখ্যা করেছিল কংগ্রেস কর্তৃপক্ষ। কংগ্রেস জানিয়েছে, ১৯৩৮ সালে মারা যান নেহেরুর স্ত্রী কমলা। প্রয়াত স্ত্রী কমলা নেহরুর স্মৃতিতেই জওহরলাল সবসময় তাঁর কোটে ফুল রাখতেন।
এই খবর ভাইরাল হতেই। দেশবাসী নেহরুকে শ্রদ্ধা ও ভালবাসায় ভরিয়ে দেন!





Post a Comment