বঙ্গ সফর সেরে ফেরার পরই করোনা আক্রান্ত জে পি নাড্ডা, সুস্থতা কামনায় মমতা বন্দোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। এক টুইট বার্তায় তিনি জানান, 'করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ার পর আমি পরীক্ষা করাই। তার ফল পজিটিভ এসেছে। আমি স্বাস্থ্যবিধি মেনে আপাতত আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি।'

জেপি নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'শুনেছি জেপি নাড্ডার করোনা পজিটিভ ধরা পড়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।' সদ্য পশ্চিমবঙ্গ সফর সেরে ফিরেছেন জেপি নাড্ডা। রাজ্য সফরে একাধিক কর্মসূচি ছিল তাঁর। তার কনভয়ে হামলা নিয়ে এখনও রাজ্য রাজনীতি উত্তপ্ত। 

গত বৃহস্পতিবার সফর সেরে ফিরেছেন নাড্ডা আর ফেরার পরই করোনায় আক্রান্ত হলেন তিনি। তিনি টুইটে আরও লেখেন, 'আমার সংস্পর্শে যারা এসেছেন, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।' এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে বেশ কয়েকদিনের ব্যবধানে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন এরাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। সেই তালিকায় এবার যুক্ত হলো নাড্ডার নাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.