চিন থেকে ভারতে কারখানা সরিয়ে আনছে SAMSUNG, খরচ হচ্ছে ৪,৮২৫ কোটি টাকা


Odd বাংলা ডেস্ক: চিন থেকে ভারতে ডিসপ্লে কারখানা সরিয়ে নিচ্ছে স্যামসাং। উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে স্যামসাং-এর নতুন কারখানা। কারখানা সরিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে স্যামসাং। সূত্রের খবর, স্যামসাংকে কারখানা সরিয়ে নিতে সব ধরনের সহযোগীতা করবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ভারতকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে তৈরি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে তারা। চিন থেকে ডিসপ্লে প্রোডাকশন সরিয়ে আনেতে স্যামসাং-এর খরচ হবে ৪,৮২৫ কোটি টাকা।

ভারতের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত দুই শ্রেণীর মানুষই স্যামসাংয়ের ভোক্তা। আর এ জন্যই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন স্যামসাং ভারতে বাজার ধরে রাখার চেষ্টা করছে। কারখানার জন্য জমি স্থানান্তরকরণে প্রদেয় ট্যাক্স থেকেও ছাড় দেওয়া হবে সংস্থাটিকে। উত্তরপ্রদেশে স্যামসাংয়ের এই নতুন কারখানা একবার তৈরি হয়ে গেলে সেখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানও হবে।

এই মুহূর্তে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেট, যেটি পরবর্তীতে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে এ দেশে চিনা স্মার্টফোন কোম্পানিগুলি রমরমা ব্যবসা করেছে। চিন-ভারত সীমান্ত বিরোধ শুরু হলে ভারতে চিনা পণ্য বয়কটের ডাক দেয়। তবে এখনও ভারতের সঙ্গে চিন একাধিক স্মার্টফোন কোম্পানির ব্যবসা করছে।

চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার দেশে স্মার্টফোন তৈরি বাড়ানোর জন্য ৬.৬৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক অনুদানের ঘোষণা করেছে। মোট ১৬টি কোম্পানি এই অনুদান পাবে। এদের মধ্যে রয়েছে স্যামসাং, অ্যাপল, ফক্সকন, উইস্ট্রন এবং পেগাট্রন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.