প্রকাশ্যে ছেলের বউকে চুমু খেলেন বাবা! তারপর..

Odd বাংলা ডেস্ক: ডজন খানেক অতিথির সামনে বিয়ের দিন নিজের ছেলের বউকে জোর করে চুমু দিয়েছেন মদ্যপ এক বাবা। চীনের জিয়াংসু প্রদেশের ইয়ানকেন শহরের ওয়াজৌ ইন্টারন্যাশনাল প্লাজায় ঘটনাটি ঘটে।

মেইল অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, চুমু দেওয়ার আগে ওই ব্যক্তিকে স্টেজের সামনে দিয়ে হাঁটতে দেখা যায়। এর পরই ওই ব্যক্তি তার পুত্রবধূকে পেছন থেকে জড়িয়ে ধরেন। পরে চুমু দিতে থাকেন।

এদিকে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, ছেলে তার বাবাকে পিটাচ্ছেন। ঘটনার পর দুই পরিবারের লোকজনদের মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায় সেখানে। তবে এক আত্মীয় বলেন, মারামারির ঘটনা চুমু দেওয়ার সঙ্গে জড়িত না।

ওই অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিথি জানিয়েছে, তিনি নববধূর সঙ্গে পরিচিত হচ্ছিলেন। হঠাৎ ওই ব্যক্তি তার পূত্রবধূকে চুমু দিতে থাকেন। চীনা ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরা পুত্রবধূর সঙ্গে মাতাল অবস্থায় ওই ব্যক্তি কথা বলছিলেন। চুমু দেওয়ার পর মদ্যপ ওই বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.