নিউ ইয়ার পার্টির পোশাক এবং মেকআপ নিয়ে কিছু প্রশ্ন এবং তার সহজ সমাধান, রইল আপনাদের জন্য
Odd বাংলা ডেস্ক: ২০২০-এর দোরগোড়ায় আমরা, এবার বিদায় জানানোর পালা দুঃস্বপ্নের মতো এই বছরকে। স্বাগত জানানোর পালা ২০২১-কে। নতুন এই বছরে কী হবে কেউ জানে না, কিন্তু বাইরে গিয়ে পার্টি করা হোক না হোক, ঘরেই কিন্তু সুন্দর করে সেজেগুজে উদযাপন করা যায় বর্ষবরণের রাত। এই সংক্রান্ত আপনাদের পাঠানো কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল এই প্রতিবেদনে।
১) নিউ ইয়ার পার্টিতে কোন ধরনের আউটফিট পরা উচিত?
নিউ ইয়ার পার্টিতে ওয়েস্টার্ন, ইন্দো-ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান- আপনার পছন্দমতো যে কোনও রকম আউটফিটই আপনি বেছে নিতে পারেন। তবে কোন পোশাকে আপনি স্বচ্ছন্দ সেটা আগে বুঝে নেওয়া দরকার। কারণ পোশাক যতই ভাল দেখতে হোক না কেন, স্বাচ্ছন্দ্য না থাকলে কখনও ভাল দেখতে লাগে না।
২) নিউ ইয়ার পার্টির মেকআপ কি ভারী হওয়া চাই-ই চাই?
এক্ষেত্রেও প্রথমেই আসে স্বাচ্ছন্দের প্রসঙ্গ। আপনি যদি ভারী বা চড়া মেকআপে অভ্যস্ত না হন, তাহলে শুধুমাত্র পার্টির জন্য তা করতে যাবেন না। এতে স্বাচ্ছন্দ্য থাকবে না এবং অস্বস্তি বাড়বে। আর কেমন পোশাক নির্বাচন করেছেন, সেটা দেখে, তার সঙ্গে মানানসই মেকআপ বেছে নিন। প্রয়োজন হলে প্রফেশনাল মেকআপ আর্টিস্টের সাহায্য নিন।
৩) নিউ ইয়ার পার্টির আউটফিট এবং মেকআপ নিয়ে কি এক্সপেরিমেন্ট করা যায়?
নিউ ইয়ার পার্টির আউটফিট এবং মেকআপ নিয়ে আপনি এক্সপেরিমেন্ট অবশ্যই করতে পারেন। বলতে গেলে এক্সপেরিমেন্টের জন্য পার্টির পরিবেশ আদর্শ। মিক্স অ্যান্ড ম্যাচ করে পোশাক পরুন। অন্যদিকে মেকআপেও এমন কিছু যোগ করুন, যা আপনি আগে করেননি। তবে কোনও খুঁত যদি ধরাও পরে সেটা নিয়ে প্যানিক করবেন না।





Post a Comment