সিলিন্ডারে আর কতটা গ্যাস রয়েছে, জানতে পারবেন এই সহজ উপায়ে
Odd বাংলা ডেস্ক: রান্নার জন্য এখন ঘরে ঘরেই গ্যাসের ব্যবহার করা হয়। তবে গ্যাসে রান্না করার সময় অনেক সময়েই সমস্যায় পড়তে যখন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায়। কারণ অনেকেই আগে থেকে সিলিন্ডারের ওজন দেখে অনুমান করতে পারেন না, ঠিক কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে সিলিন্ডারে। সেক্ষেত্রে প্রয়োজনের সময়ে গ্যাস শেষ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে নতুন সিলিন্ডারের ব্যবস্থা করতে পারা যায় না।তবে যাদের দু’টি গ্যাসের সিলিন্ডার নেওয়া রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা হয় না। কিন্তু যাদের একটি মাত্র সিলিন্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে এটি সত্যিই খুবই সমস্যার বিষয়।
তবে এই সমস্যার সমাধান করেছেন মধ্যপ্রদেশের এক সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়। তিনি একটি সহজ উপায় বাতলে দিয়েছেন, যার মাধ্যমে খুব সহজেই বোঝা যায় যে, সিলিন্ডারে ঠিক কতটুকু গ্যাস অবশিষ্ট রয়েছে। এই বিষয়টি সঠিক ভাবে জানতে গেলে প্রথমে সিলিন্ডারটিকে ভাল করে ভিজে কাপড় দিয়ে মুছে নিন। এভাবে সিলিন্ডারের গায়ের ধুলোর আস্তরণ উঠিয়ে নিন। এবার লক্ষ করলে দেখতে পাবেন ভিজে সিলিন্ডারটি একটু একটু করে শুকোচ্ছে। দু-তিন মিনিট পরে লক্ষ করলে দেখা যাবে, সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে কিন্তু নিচের দিকে বাকী অংশ ভিজে রয়েছে। সেই অংশটি শুকোতে সময় লাগছে। অধ্যাপক রায় জানিয়েছেন, যতটা অংশ দেরি করে শুকোবে, সেই অংশেই গ্যাস রয়েছে। অর্থাৎ জানা যাবে ঠিক কতটা পরিমান তরলীকৃত গ্যাস (লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারে অবশিষ্ট রয়েছে। অধ্যাপক জানান, যেখানে তরল থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে সিলিন্ডারের নিচ থেকে যে অংশটুকু দেরিতে শুকোচ্ছে, সেই অংশেই রয়েছে LPG।





Post a Comment