নির্বাচনের মাঠে দাম্পত্য কলহের রমরমা
Odd বাংলা ডেস্ক: ২১'র নির্বাচন যেন দাম্পত্য কলহ সমাধানের পথ। আগে থেকেই তো শোভন রত্না বৈশাখী ট্রায়াঙ্গাল ছিল। তার মধ্যে আবার যোগ হয়েছে সৌমিত্র ও সুজাতা। যেন নির্বাচনের ময়দানটাকেই তাঁরা বেছে নিয়েছেন পারিবারিক সমস্যা সমাধানের জন্য। সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল ভোটের মুখেই BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। যা ঘিরে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। সেই সুজাতাকেই এবার আরামবাগ থেকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
আরও পড়ুন: মহারণে দুই মহারথী, বাক্যবাণ অব্যাহত
বাংলার রাজনীতি একসময় দেশ স্বাধীন, ভাষা আন্দোলন, রিফিউজি সমস্যা এসবকে কেন্দ্র করে নির্বাচন হতে দেখেছে। কিন্তু পারিবারিক কলহের এরূপ বহিঃপ্রকাশ ও তা কেন্দ্র করে নির্বাচনের ন্যারেটিভ সেট হওয়াটা একেবারেই আউট অব সিলেবাস।
এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ঠিক একই কেন্দ্রে রত্নার মুখোমুখি দাঁড়াতে পারেন শোভন চ্যাটার্জি। আর তার প্রচারে দেখা যাবে বৈশাখীকে। অপর দিকে আরামবাগ থেকে প্রার্থী হতে পারেন বিজেপির সৌমিত্র খাঁ। মানে স্বামী-স্ত্রী মুখোমুখী।





Post a Comment