শীত পড়তে না পড়তেই নাক বন্ধ, ঘুম হচ্ছে না, সমাধান মিলবে এই ৪ উপকরণে
Odd বাংলা ডেস্ক: শীত পড়ার সঙ্গে সঙ্গে সর্দি-কাশির সমস্যায় ভোগেন অনেকে। অনেকের আবার নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাতেও কষ্ট পান অনেকে, শ্বাস নিতেও কষ্ট হয়, রাতে ঘুম আসে না। তাদের জন্য রইল উপকারী কিছু প্রাকৃতিক উপাদান, যা সঠিক নিয়মে গ্রহণ করলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে অল্প সময়েই উপকার পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক নাক বন্ধের সমস্যার ঘরোয়া সমাধান-
- রসুন - রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ফর্মুলা বন্ধ নাকের সমস্যা দূর করবে। এটি ফ্লু প্রতিরোধেও কাজ করে। ২-৩টি রসুন থেঁতলে এক কাপ জলে ১০ মিনিট গরম করতে হবে। এরপর জল ছেঁকে হালকা গরম অবস্থায় পান করতে হবে। দিনে দু’বার রসুনজল পান করলে দ্রুত নাক বন্ধভাব ভাল হয়ে যাবে।
- আদা - আদা কুঁচি করে কেটে অল্প লবণে মেখে চিবিয়ে আদার রস পান করতে হবে। এভাবে সরাসরি আদার রস পান করলে দ্রুতই নাক বন্ধ সমস্যা দূর হয়ে যাবে।
- লেবু- ইনফেকশন ও নাক বন্ধের সমস্যায় লেবু খেতে পারেন। লেবু খাওয়ার জন্য প্রয়োজন হবে অর্ধেকটি লেবুর রস, এক গ্লাস জল ও এক চা চামচ মধু। প্রথমে জল গরম করে এতে মধু মিশিয়ে নিতে হবে। পরে এতে লেবুর রস মিশিয়ে পান করতে হবে। প্রতিদিন দুবার লেবু-মধুর মিশ্রণ খেলে এই সমস্যা দূর হয়ে যাবে।
- তেজপাতায়- তেজপাতায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, যা ঠান্ডাজনিত সমস্যাগুলোর প্রকোপ কমাতে কাজ করে। বিশেষত বন্ধ নাকের সমস্যাটি কমিয়ে মুখে স্বাদ ফিরিয়ে আনতে তেজপাতা খুব ভাল কাজ করবে। দেড় গ্লাস জলে ৫-৬টি তেজপাতা পনের মিনিট গরম দিতে হবে। গরম হলে জল ছেঁকে নিয়ে পান করতে হবে।





Post a Comment