রাস্তায় বসে নামাজ পড়লেন মুসলিম কৃষকরা, পাহারা দিলেন শিখরা

Odd বাংলা ডেস্ক: দেশে কৃষি আইনের প্রতিবাদে রাস্তায় নেমে এসে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে নজির গড়লেন কৃষকরা। পঞ্জাব ও হরিয়ানার  কৃষকদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন মুসলিম সংগঠনও।

গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কৃষক আন্দোলনে যোগ দেওয়া কয়েকজন মুসলমান নামাজ পড়ছেন এবং তাঁদের নিরাপত্তা দিচ্ছেন শিখ সম্প্রদায়ের লোকজন। রাজধানী দিল্লিতে তীব্র শীতের মধ্যেও এ ধরনের দৃশ্য দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ভারতে যারা ধর্মীয় উগ্রতা ছড়ায়, এই ছবি তাদের মুখে কুলুপ এঁটে দেবে।

এদিকে আজ থেকে সারা ভারতে বিচ্ছিন্নভাবে চলছে অবরোধ-বিক্ষোভ। কৃষক সংগঠনগুলির ডাকা ভারত অবরোধে মিশ্র প্রভাব পড়েছেপশ্চিমবঙ্গেও। সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধ বিক্ষোভে যান চলাচল ব্যাহত হয়েছে। 

কোথাও রেল অবরোধ হয়েছে। সকালের দিকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়তেই রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস ও অন্যান্য যানবাহন। খাস কলকাতায় যাদবপুরে ট্রেন অবরোধ করেন বাম সমর্থকরা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত করেন বাম কর্মী-সমর্থকরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.