এবার করোনা আক্রান্ত হলেন কৃতি শ্যানন, আতঙ্ক ছড়াচ্ছে বলিউডে


Odd বাংলা ডেস্ক: চণ্ডীগড়ে শ্যুটিং করে ফিরে করোনা আক্রান্ত হলেন বলিউ় নায়িকা কৃতি শ্যানন। ছবির শ্যুট শেষ করার পরই করোনার করাল গ্রাসে কৃতি। ছবিতে তাঁর সঙ্গে  শ্যুটিং করেছিলেন অভিনেতা রাজকুমার রাও-ও। 

শ্যুটিং সেট থেকে রাজকুমারের সঙ্গে কিছু ছবি ও ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি তাঁর আগামী ছবির সিনেমা শ্যুটিংয়ের জন্য চণ্ডীগড়ে এসেছেন। কাজ শেষ করে শীঘ্রই মুম্বইয়ের বাড়িতে ফিরবেন। এরই মধ্যে করোনা আক্রান্ত হন তিনি, যদিও নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানাননি। 

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নীতু কাপুর এবং অভিনেতা বরুন ধাওয়ানও। রাজ মেহতার ছবি 'যুগ যুগ জিও'র শ্যুটিং-এর সময় আক্রান্ত হন খোদ পরিচালকও। তবে ছবিক অন্য দুই তারকা অনিল কাপুর এবং কিয়ারা আডবাণীর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত স্থগিত রাখা হয়েছে ছবির শ্যুটিং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.