২৭ ডিসেম্বর তারিখটিকে 'মহামারি দিবস' হিসাবে ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী প্রস্তুতিকে জোরদার করতে ২৭ ডিসেম্বর তারিখটি 'আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস' হিসাবে ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। মহামারি প্রতিরোধে সতর্কতা, প্রস্তুতি এবং অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটি পালন করা হবে বলে জানানো হয়েছে। 

সারা বিশ্বের শতাধিক নেতা রাষ্ট্রপুঞ্জের ভার্চুয়াল বিশেষ অধিবেশনে অংশ নেওয়ার পরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে করোনার টিকাগুলো ন্যায়সঙ্গত বিতরণের দাবি তুলেও আন্তর্জাতিক নেতারা এই দাবি জানিয়েছিল। ভিয়েতনামের রাষ্ট্রপুঞ্জের রাষ্ট্রদূত ডাং ডিন কুই বলেন, 'মহামারি হিসেবে করোনাভাইরাস প্রথম নয়, আবার শেষও নয়। মহামারি আমাদের সার্বিক প্রস্তুতি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে' বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

এরইমধ্যে সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বলছে, সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭৩ লক্ষ পেরিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.