বাজারে গিয়ে টাটকা মাছ চিনবেন কীভাবে, রইল সহজ কিছু টিপস


Odd বাংলা ডেস্ক: বাজারে গিয়ে অনেকেই ভাল মাছ কিনতে গিয়ে পচা মাছ কিনে বাড়িতে নিয়ে আসেন। এই নিয়ে বাড়িতে হয়তো অনেক কথাও শুনতে হয়।আসলে দূর থেকে ভাল মাছ চেনা খুব কঠিন। তবে কিছু টিপস মেনে চললে কিন্তু খুব সহজেই  কোনটা টাটকা মাছ আর কোনটা পচা, তা বুঝতে পারবেন-
  • মাছ হাতে তুলে দেখুন। যদি দেখেন যে মাছটি পিছলে যাচ্ছে তবে বুঝবেন মাছ টাটকা।
  • ছোট মাছের ক্ষেত্রে পেট কাটার পর যদি পটকার রঙ লাল ও ভেজা থাকে তাহলে সেটি টাটকা। কারণ পচা ছোট মাছের পেটের ভেতরের অংশ শুকনো হয়।
  • মাছ হাতে নিয়ে কানকো তুলে দেখুন লাল না ফ্যাকাসে। যদি লাল হয় তবেই কিনবেন।
  • মাছ কেনার আগে মাছের চোখের দিকে লক্ষ্য করুন চোখ যদি ফ্যাকাসে আর ভেতর দিকে বসে যাওয়া হয় তাহলে তা ভুলেও কিনবেন না। কারণ, তাজা মাছের চোখ কখনো ঘোলাটে হয় না। আর তা খানিকটা বাইরের দিকে বেরিয়ে থাকে।
  • চিংড়িমাছ কেনার সময় চিংড়ি মাথা সহজেই ভেঙে যাচ্ছে কিনা দেখুন। ভেঙে গেলে তা টাটকা নয়।
  • অনেকেই আবার মাছের পেটি কেনেন। এক্ষেত্রে হালকা চাপ দিয়ে দেখুন, কাঁটা থেকে মাছ আলাদা হয়ে গেলে বুঝবেন তা তাজা নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.