অনুষ্ঠানবাড়ির মতো নবরত্ন কোর্মা বানান বাড়িতেই, জেনে নিন লোভনীয় রান্নার রেসিপিটি
উপকরণ-
- পনির চৌকো করে কাটা-২০০ গ্রাম
- ফুলকপি ছোট করে কাটা-১/২ কাপ
- সুইটকর্ন-১/৪ কাপ
- ছোট করে কাটা গাজর-১/৪ কাপ
- বিনস টুকরো করা -১/৪ কাপ
- ক্যাপসিকাম-১/৪ কাপ
- মটরশুঁটি-৩ টেবিল চামচ
- কাজু-৮-১০ টি
- কিসমিস-২ টেবিল চামচ
- কাজুবাদাম বাটা-৩ টেবিল চামচ
- দই-৩ টেবিল চামচ
- ফ্রেশ ক্রিম-২ টেবিল চামচ
- আদা বাটা-১ চামচ
- কাঁচা লঙ্কা-কুচি ১/২ চামচ
- তেজপাতা-১টি
- সামরিচ গুঁড়ো-১/২ চামচ
- চিনি-১ টেবিল চামচ
- সাদা তেল-২ টেবিল চামচ
- এলাচ গুঁড়ো-১/৪ চামচ
- নুন-স্বাদমত
প্রণালী-
প্রথমে কড়াইতে ২ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে কাজু কিসমিস ভেজে তুলে নিন। ওই তেলেই সুইটকর্ন, ফুলকপি, গাজর, বিনস, অল্প নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ৩-৪ মিনিট ভেজে তুলে নিন। তেজপাতা ফোঁড়ন দিয়ে আদা বাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে কষিয়ে নিন। এর মধ্যে কাজুবাটা দিয়ে দু-তিন মিনিট কষিয়ে নিন। এক কাপ জল দিয়ে দিন এবং ফুটে ওঠা অবধি অপেক্ষা করুন। ভাজা সব্জি দিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। এরপর টক দই ভালভাবে মিশিয়ে নিন। এরপর ক্যাপসিকাম, মটরশুঁটি, পনির, ভাজা কাজু কিসমিস সামরিচ গুঁড়ো ও স্বাদমত নুন, চিনি মিশিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। এলাচ গুঁড়ো ও ফ্রেশ ক্রিম ভালভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রাখলেই তৈরি সুস্বাদু নিরামিষ নবরত্ন কোর্মা। গরম গরম পরিবেশন করুন লুচি, পরোটা বা রুটির সঙ্গে।





Post a Comment