করোনার উৎপত্তিস্থল সেই চিনে এবার হল পিপিই ফ্যাশন শো
Odd বাংলা ডেস্ক: পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট বা পিপিই নিয়ে এবার ফ্যাশন শো-এ নামল চিন। চিনের লিয়াওনিং প্রদেশে আয়োজিত চিন-ড্যানডং ফ্যাশন উইকে নানা ধরনের পিপিই প্রদর্শন করা হয়েছে। আর সেসব পিপিই বিশ্বের সর্বাধুনিক বলেও দাবি করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে চিনের তৈরি চিকিৎসা সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমের বিভিন্ন দেশ। পণ্যের মান নিয়ে বিভিন্ন দেশ অসন্তুষ্টি প্রকাশের পর চিকিৎসা সরঞ্জাম রফতানি স্থগিত রেখেছিল চিন।
বিভিন্ন দেশে চিনের পিপিই সুরক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। চিন থেকে আমদানি করা পিপিইতে সমস্যা দেখতে পেয়েছে স্পেন, তুরস্ক, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, ব্রিটেন ও ভারত।
করোনাভাইরাস মহামারি চীনের বাণিজ্যের জন্য বড় ধরনের সুযোগ করে দিয়েছে বলে মত দিয়েছেন অনেকেই। তবে ত্রুটিপূর্ণ পিপিই রপ্তানির অভিযোগে সমালোচনা পিছু ছাড়ছে না বেইজিংয়ের। স্পেন, তুরস্ক, চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ থেকে চিনের কোম্পানিগুলির কাছে লক্ষ লক্ষ ডলার পরিশোধ করা হয়েছে নিরাপদ পিপিই পাওয়ার আশায়। কিন্তু তারা ত্রুটিপূর্ণ পিপিই পেয়েছেন।





Post a Comment