আজ কুকি ডে: এইদিনে ওভেন ছাড়াই বানিয়ে ফেলুন চকোলাভা কুকি, দেখে নিন রেসিপি
Odd বাংলা ডেস্ক: আজ কুকি ডে। আর এই বিশেষ দিনে আপনাদের জন্য রইল চকোলাভা কুকির রেসিপি, জেনে নিন কীভাবে বানাবেন-
উপকরণ-
- ময়দা ১ কাপ
- কোকো পাউডার- আধ কাপ
- কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
- মিহি করে গুঁড়ো করা চিনি-আধ কাপ
- ডালডা- আধ কাপ
- মাখন-আধ কাপ
- ডিম-২টি
- বেকিং পাউডার-১ চা চামচ
- গলানো চকোলেট-২ চা চামচ
প্রণালী-
মাখন, ডালডা, চিনি একসঙ্গে ভাল করে বিট করে নিন। ক্রিমের মতো হলে তাতে একে একে ডিম ফাটিয়ে দিয়ে দিন।
এরপর একে একে বাকি সব গুঁড়ো উপকরণ দিয়ে ময়ান বানিয়ে রাখুন।
এবার রুটির মতো বেলে মাঝখানে সামান্য গোলানো চকোলেট বা নিউটেলা দিয়ে পুরের মতো করুন। এখন উল্টিয়ে মুখ বন্ধ করে নিন।
এরপর তাওয়া গরম করে এর ওপর গ্রিল বসিয়ে নিন। এবার গ্রিলের ওপর কেটে রাখা কুকিজগুলো সাজিয়ে এয়ার টাইট করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে অল্প আঁচে ১০ মিনিট রেখে নামিয়ে নিন, ঠান্ডা হলে পরিবেশন করুন।





Post a Comment