রাজপুত্রকে সম্মান! আর্জেন্টিনার নোটে রাখা হবে মারাদোনার ছবি
Odd বাংলা ডেস্ক: ফুটবলের রাজপুত্র কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনার স্মৃতির উদ্দেশে তাঁকে সম্মান জানাতে চলেছে তাঁর নিজের দেশ আর্জেন্টিনা। ইতিমধ্যেই তাঁর প্রিয় ক্লাব নাপোলি তো নিজেদের স্টেডিয়ামের নাম রেখেছে মারাদোনার নামে। এদিকে মারাদোনাকে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে দেওয়ার চিন্তা করছে তাঁর দেশ আর্জেন্টিনা। মারাদোনার ছবিসংকলিত ব্যাংক নোট বাজারে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন মারাদোনা। সেই বিশ্বকাপ ফাইনালে তার 'হ্যান্ড অব গড' গোল ফুটবলের ইতিহাসে সর্বাধিক আলোচিত এবং বিতর্কিত হয়ে রয়েছে। দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা। জানা গিয়েছে সেই গোলটিও স্থান পাবে ব্যাংক নোটে। নোটের একদিকে থাকবে মারাদোনার ছবি, অন্যদিকে থাকবে বিশ্বকাপের ইতিহাসের সেরা গোলের মুহূর্তের ছবি। আর্জেন্টিনার মুদ্রার এক হাজার বা তার বেশি মূল্যমানের নোটগুলোতে ছাপা হবে মারাদোনার ছবি।
ব্যাংক আর্জেন্টিনাকে বলা হয়েছে, ২০২১ সালে এক হাজার আর্জেন্টাইন ডলার বা তার বেশি মূল্যমানের কমপক্ষে অর্ধেক নোটে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার ছবি দিতে হবে। নোটের অন্যদিকে ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোতে ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিতীয় গোলের মুহূর্তের ছবিটি দিতে বলা হয়েছে। এছাড়া আগামী বছর মারাদোনার পুরো ক্যারিয়ারের মুহূর্তগুলো নিয়ে স্ট্যাম্প ছাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। খেলোয়াড় ও কোচ হিসেবে মারাদোনা যতগুলি ক্লাবে ছিলেন, সেই সবকিছুর স্মৃতি ধরে রাখতেই এই প্রস্তাব।





Post a Comment