ঠান্ডা ঠান্ডা বিকেলে বানিয়ে নিন চিজি স্পাইসি পাস্তা, জেনে নিন রেসিপি
Odd বাংলা ডেস্ক: বিকেলের জলখাবার নিয়ে খুবই সমস্যা হয়। কী খাবেন, বাড়ির খুদে সদস্যদের কী বানিয়ে দেবেন ইত্যাদি নানা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি চিজি স্পাইসি পাস্তা রেসিপি-
উপকরণ-
- পাস্তা-২ কাপ
- চিলি ফ্লেক্স- ১/২-চা চামচ
- গোলমরিচের গুঁড়ো- ১/২-চা চামচ
- টমেটো সস- ১/২ কাপ
- চিজ কুচনো- এক কাপের চারভাগের একভাগ
- তেল-৩ টেবিল চামচ
- নুন- পরিমাণমতো
প্রণালী- সবার প্রথমে পাস্তা সেদ্ধ করে চালনিতে ঢেলে জল ঝড়িয়ে নিন। প্যানে তেল গরম করে, তাতে সেদ্ধ পাস্তা দিয়ে এক মিনিট নেড়ে তাতে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আরও এক মিনিট নাড়ুন। তারপর টমেটো সস আর চিজ দিয়ে এক মিনিট নেড়ে নামিয়ে নিন। ওপর থেকে একটু অরিগ্যানো ছড়িয়ে পরিবেশন করুন চিজি স্পাইসি পাস্তা।





Post a Comment