জেগে উঠল ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর আগ্নেয়গিরি, সরিয়ে নেওয়া হল প্রায় ৩ হাজার মানুষকে


Odd বাংলা ডেস্ক:
প্রবল বিস্ফোরণের শব্দ সেইসঙ্গে প্রচুর লাভা এবং ছাই নির্গমনে জেগে উঠল ইন্দোনেশিয়ার ইলি লিউওটোলোক আগ্নেয়গিরি। কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ায় এই নিয়ে তৃতীয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হল। রবিবার প্রায় চার কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল ছাই। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। এই আগ্নেয়গিরির ঢালে থাকা ২৮টি গ্রামের প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর।

সংবাদসংস্থা রয়টার্সকে ১৭ বছর বয়সী বালক জানিয়েছে যে, সে এই অগ্নুৎপাত শুরু হতে দেখেন। তারপর স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করেন। কিন্তু অনেকের কাছেই অন্যত্র চলে যাওয়ার মতো অর্থ ছিল না। স্বস্তির বিষয় হল, অগ্নুৎপাতের ফলে কোনও হতাহতের খবর মেলেনি।

ঘটনার পরেই স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অঞ্চলে বিমান চলাচলের উপরেও সতর্কবার্তা জারি করা হয়েছে। সরকারের তরফ থেকে সকলকে মাস্ক পরতে এবং চোখ ঢেকে রাখতে বলা হয়েছে। তাছাড়া শরীরের খোলা অংশে ছাই পড়লে সেখানেও অসুবিধা হতে পারে। চার কিলোমিটার এলাকা পর্যন্ত বসবাসকারী মানুষকে সতর্ক করে বলা হয়েছে, লাভা স্রোত ও ছাই ওই পর্যন্ত যেতে পারে। বিষাক্ত গ্যাসও আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.