বর্ষবরণের রাতে বাংলায় কি তবে নাইট কারফিউ জারি? জেনে নিন বিস্তারিত


Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর ডামাডোল। আর তাই ফের নাইট কার্ফুর পরামর্শ দিয়েছে কেন্দ্র৷  করোনা আবহে এবারের বর্ষবরণ উদযাপনে বিশেষ সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার৷ আর এই নিয়ে নবান্নে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকে হাইকোর্ট এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী নিয়ে আলোচনা হয় বলে খবর৷ কিন্তু বুধাবার রাজ্যের মুখ্যসচিব জানিয়ে দিলেন, বাংলা এখনই নাইট কার্ফুর পথে হাঁটছে না৷

বৈঠকে শেষে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, কেন্দ্র নাইট কার্ফুর কথা বললেও রাজ্য এখনই সেই পথে হাঁটছে না৷ পশ্চিমবঙ্গ। রাজ্যে এমন পরিস্থিতি হয়নি, যাতে নাইট কার্ফু জারি করতে হবে। যে সমস্ত জায়গায় বেশি ভিড় হয়, সেখানে ট্রাফিক বুথ গুলিকে সহায়ক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে বলে জানান মুখ্য সচিব৷

এদিকে বর্ষশেষে উৎসবের মরসুম উদযাপনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করার জন্য এবার রাজ্য সরকারগুলোকে প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। অন্যদিকে ক্রমশ বাড়ছে উদ্বেগ! এরই মধ্যে খোঁজ মিলেছে করোনার নয়া স্ট্রেনের, যা আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। শুধু ব্রিটেনেই নয়, ভারতে অন্তত ১৪ জনের দেহে করোনার নয়া স্ট্রেনের অস্তিত্ব পাওয়া গিয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। তবে বর্ষবরণের উল্লাসে লাগাম টানতে আজ এবং কাল নাইট কারফিউ জারি হয়েছে রাজধানী দিল্লি এবং মুম্বই শহরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.