ভ্যাকসিন সম্পর্কিত যাবতীয় তথ্য হাতিয়ে নিতে সাইবার হামলা হয়েছে! জানাল ফাইজার ও বায়োএনটেক
বুধবারই এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিতে (ইএমএ) সাইবার হামলা হয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির সার্ভারে টিকাকরণ এবং টিকার ছাড়পত্র সংক্রান্ত যাবতীয় নথি রয়েছে। সেই সব তথ্য খোয়া যাওয়া নিয়ে উদ্বেগে প্রকাশ করেছে এই মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা।যদিও এক বিবৃতি প্রকাশ করে ফাইজার জানিয়েছে, বায়োএনটেক এবং ফাইজারের কোনও তথ্য এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু ব্যক্তিগত কোনও তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। এখন তারা ইএমএ-র তদন্তের অপেক্ষায়।
করোনাভাইরাসের টিকা সংক্রান্ত কাজের তত্ত্বাবধানে রয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। টিকার ছাড়পত্র দেওয়া, ডোজ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করে ইএমএ। সাইবার হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করলেও কখন, কীভাবে হ্যাকিং করা হয়েছে, সে ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেনি ওই সংস্থা। ঘটনাটি তদন্তের জন্য ইউরোপের বিভিন্ন সাইবার নিরাপত্তা বিভাগের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর।





Post a Comment