ফের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত, ভয়ে কাঁটা পাকিস্তান, জারি হল সতর্কতা


Odd বাংলা ডেস্ক: আবারও সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় দিন গুনছে পাকিস্তান। আর এই আশঙ্কা থেকেই পাক সেনাবাহিনিকে সতর্ক করল পাকিস্তান সরকার। পাক সংবাদমাধ্যমের দাবি, ভারতে কৃষক বিক্ষোভ থেকে জনগণের নজর ঘুরিয়ে দিতে নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের ওপর আক্রমণ শানাতে পারে। আর তাই যে কোনও সময় সার্জিক্যাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের আশঙ্কা রয়েছে। 

আর তাই পাক সেনাবাহিনিকে সর্ক করা হচ্ছে বলে খবর, তবে পাকিস্তানের সেনাবাহিনী কিংবা সরকারি তরফে কেউই এব্যাপারে সরাসরি মুখ খুলছে না। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখের পর এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে কেন্দ্র। আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় হামলা করার পরিকল্পনা করছে ভারত। হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদি প্রশাসন। 

পাকিস্তানের দাবি, ভারতের সঙ্গে পূর্ব সীমান্তে সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তারা জানাচ্ছেন, দিল্লিতে কৃষক আন্দোলন থেকে নজর ঘোরাতে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা চালাতে পারে অথবা সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যদিও কেন্দ্রের তরফে এখনও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি। ২০১৬ সালে উরিতে জঙ্গি হামলার পরে ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.