করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে ২ মাস মদ্যপান নয়, নির্দেশিকা জারি করল এই দেশ
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেওয়ার পর নাগরিকদের মেনে চলতে হবে এক বিশেষ নিয়ম। রাশিয়ায় নাগরিকদের করোনার টিকা নেওয়ার পর টানা দুই মাস মদ্যপান থেকে বিরত থাকতে হবে। বিশ্বে মদ্যপানের তালিকায় শীর্ষে থাকা দেশ রাশিয়া। তবে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য সেদেশের মানুষের জন্য এমন নিষেধাজ্ঞা কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকে।
রুশ উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকভা এই নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি জানিয়েছেন এই কোভিড পরিস্থিতিতে, রুশ নাগরিকদের অবশ্যই ভিড় জায়গা থেকে দূরে থাকতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, মদ্যপান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এমন ড্রাগ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
শনিবার থেকেই রাশিয়ার তৈরি স্পুটনিক ভি-র হাত ধরে রাজধানী মস্কোতে শুরু হয়েছে করোনার টিকাকরণ। এই ভ্যাকসিনের কার্যকারিতার জন্য নাগরিকদের ৪২ দিন সতর্কতা অবলম্বন করার নির্দেশনা রয়েছে। রাশিয়ায় এখনও পর্যন্ত ২.৪ মিলিয়ন মানুষ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সেদেশে মৃত্যু হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষের।





Post a Comment