বৃদ্ধাঙ্গুলি দেখে মানুষ চিনে নিন
Odd বাংলা ডেস্ক: পৃথিবীর নানা দিকে নানা কাজে বৃদ্ধাঙ্গুলির বিশেষ প্রয়োজন। আইনত কোন কাজে সবসময় বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়া হয় কারণ এটি হল মানুষকে চিনে নেওয়ার সুনির্দিষ্ট চিহ্ন।
আসুন, এ বার জেনে নেওয়া যাক আর কী ভাবে আপনি এবং আপনার সামনের মানুটিকে চিনে নেবেন:
মানুষের বৃদ্ধাঙ্গুলি যত সুন্দর, যত বেশি লম্বা সে তত বেশি সুন্দর মনের মানুষ। তার তত বেশি বুদ্ধির বিকাশ হয়ে থাকে।
যাদের বৃদ্ধাঙ্গুলি কদর্য, খর্ব, স্থূল, তার মানসিক গঠন অমার্জিত। খুব ছোট ও মোটা বৃদ্ধাঙ্গুলির মানুষের বিচারবুদ্ধি কাজ করে না।
বৃদ্ধাঙ্গুলি লম্বা হলে সে ব্যক্তি কৌশলে তার কার্যসিদ্ধি করে নেয়। এরা বুদ্ধির জোরে অন্যকে পরাস্ত করে।
যাদের বৃদ্ধাঙ্গুলি লম্বা, নমনীয় ও সুন্দর তারা খুব হাসিখুশি, সৎভাবযুক্ত ও মধুর স্বভাবের হয়।





Post a Comment