ঘুমের ওষুধ ছাড়াই ঘুমনো যায়! জেনে নিন উপায়

Odd বাংলা ডেস্ক: অনেকেই আছে যারা ঘুমের ওষুধ না খেয়ে ঘুমাতে পারে না।আমরা কম বেশি সকলেই জানি ঘুমের ওষুধ শরীরের জন্য ক্ষতিকর।আসুন জেনে নিন ঘুমের ওষুধ ছাড়াই কিভাবে ঘুমাবেন। 

রাতের খাবার: রাতে ঘুমোনের অন্তত দু’ঘণ্টা আগেই সারুন রাতের খাওয়া। পাকস্থলী পূর্ণ থাকলে সঙ্গে সঙ্গে ঘুম আসে না। খেয়ে একটু হেঁটে আসুন ধারে কাছে। হজম প্রক্রিয়া যত তাড়াতাড়ি হবে, ঘুমও ততই দ্রুত আসবে।

টেলিভিশন: অনেকেই রাতে এমন কিছু টিভি শো দেখেন যা মস্তিষ্ককে উত্তেজিত করে। ফলে থ্যালামাস উদ্দীপ্ত হয়ে ঘুমকে সরিয়ে দেয়। কাজেই সে সব অনুষ্ঠান থেকে দূরে থাকুন, বরং ঘুমোনের আগে মিউজিক প্লেয়ার বা বেতারে কোনও হালকা গান শুনুন।

মানসিক চাপ: ঘুমোনোর আগে এমন কোনও ঘটনা বা বিতর্কে জড়াবেন না, যা মনে চাপ ফেলতে পারে। সারা দিনের এমন কোনও ঘটনা যা মনকে বিক্ষিপ্ত করে বা টেনশনে রাখে তা থেকেও মন সরিয়ে রাখুন।

চা-কফি: অনেকেরই রাতে ঘুমোতে যাওয়ার আগে চা-কফি খাওয়ার অভ্যস থাকে। এই স্বভাব আজই বদলান। চা-কফি দুই-ই উত্তেজক পানীয়। এগুলি মস্তিষ্ককে উত্তেজিত করে,এর ফলে চোখে ঘুম আসে না।

মদ্যপান: অনেকের ঘুমোনোর আগে মদ্যপানের স্বভাব আছে। তা শারীরিক ভাবে যতটা ক্ষতিকর, ঘুম আসার পথে ততটাই ক্ষতিকর।

ঘরের আলো নিভানো: আলো নিভিয়ে, পরিষ্কার বিছানায় ঘুমের উপযুক্ত বালিশ রাখুন। প্রয়োজনীয় চাদর হাতের কাছে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী পাখা বা এসি চালিয়ে ঘুমোন।

মোবাইল:আধুনিক যুগে সকলের কাছেই মোবাইল আছে যা ঘুমের ক্ষতি করে।ঘুমোতে যাওয়ার আগে মোবাইল বন্ধ করে রাখুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.