২০২১-এর প্রজাতন্ত্র দিবসে স্থাপিত হতে পারে অযোধ্যা মসজিদের ভিত্তিপ্রস্তর
Odd বাংলা ডেস্ক: অযোধ্যার ধন্নিপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে ২০২১-এর প্রজাতন্ত্র দিবসে। ‘উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডে’-এর তরফে এ বিষয়ে শীঘ্রই চূড়ান্ত ঘোষণা করা হতে পারে। পাঁচ একর জমির উপরে তৈরি হতে চলা মসজিদটি আকারে বাবরি মসজিদের চেয়ে বড় হবে এবং সেটি দেখতে রাম জন্মভূমিতে অবস্থিত মসজিদটির মতো হবে না।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে খবর, ছ’মাস আগে মসজিদ গঠনের জন্য তৈরি হওয়া ‘ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট’-এর সদস্যরা সকলেই চাইছেন ২৬ জানুয়ারিই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক। এই ঐতিহাসিক দিনেই যেহেতু ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, তাই সেই দিনটিকেই তাঁরা বেছে নিতে চাইছেন ভিত্তিপ্রস্তরের দিন হিসেবে। এর আগে জানা গিয়েছিল, মসজিদের নকশা তৈরি হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ে সুপ্রিম নির্দেশ অনুসারে, ২.৭৭ একর জমিটি মন্দির নির্মাণের জন্য কোনও ট্রাস্টকে হস্তান্তর করতে হবে। পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যারই অন্যত্র ৫ একর জমি দেওয়ার কথা বলা হয়। সুপ্রিম নির্দেশ অনুসারে, উত্তরপ্রদেশ সরকার মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমিটি দিয়েছে ধন্নিপুরে।





Post a Comment