কৃষক বিক্ষোভে কেন্দ্রের 'নিষ্ঠুরতা', প্রতিবাদে গুলি করে আত্মঘাতী শিখ ধর্মগুরু


Odd বাংলা ডেস্ক: কেউ কেউ কৃষকদের অধিকারের জন্য উঠে দাঁড়িয়েছেন। কৃষক বিক্ষোভে সমর্থন জানিয়ে আবার পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কেউ কেউ। আর ‘সরকারের নিষ্ঠুরতার’ বিরুদ্ধে তিনি নিজের জীবন শেষ করছেন। এমনই চিঠি লিখে বুধবার দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্তে গুলি করে আত্মঘাতী হলেন এক শিখ ধর্মগুরু। হরিয়ানার কার্নাল জেলার সিংঘরা গ্রামের বাসিন্দা বাবা রাম সিং স্থানীয় একটি গুরুদ্বারার প্রধান ছিলেন। হরিয়ানা এবং পঞ্জাবে যথেষ্ট পরিচিতি ছিল। দু'রাজ্যে অসংখ্য অনুগামীও আছেন। আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন, গত তিনদিন ধরে কুন্দি-সিংঘু সীমান্তে বিক্ষোভস্থলে আসছিলেন বছর ৬৫-র ওই ধর্মগুরু। গত মঙ্গলবার ভারতীয় কিষান ইউনিয়নের (চারুনি) প্রধান গুরনাম সিং চারুনির সঙ্গে দেখা করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.