হোমিওপ্যাথ বিশেষজ্ঞরা কখনওই করোনার চিকিৎসা করতে পারবেন না, জানাল শীর্ষ আদালত


Odd বাংলা ডেস্ক: করোনা রোগের চিকিৎসা করতে পারবেন না হোমিওপ্যাথ চিকিৎসকরা। তাঁরা প্রেসক্রিপশনে কোভিড-১৯ চিকিৎসার জন্য ওষুধপত্রের নামও লিখতে পারবেন না। তবে সরকার অনুমোদিত কিছু 'সাপ্লিমেন্ট' অথবা 'ট্যাবলেট' অথবা কোনও 'মিক্সচার'-এর নাম তাঁরা আক্রান্তকে বলে দিতে পারবেন, যা গ্রহণে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করা যায়। মঙ্গলবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
 
এর আগে এই বিষয়ে কেরল হাইকোর্টের তরফেও এই রায় দিয়েছিল। গত ৬ মার্চ কেন্দ্রের আয়ুশ মন্ত্রকের একটি নির্দেশিকায় সাফ বলা হয়েছিল, হোমিওপ্যাথ চিকিৎসকরা কোভিডের চিকিৎসায় ওষুধ দিতে পারবেন না। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ওষুধ দিতে পারবেন। বস্তুত, এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ আগের সেই রায়ই বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, হোমিওপ্যাথ চিকিৎসকরা কোভিড-১৯ সারাতে পারেন এমন বিজ্ঞাপনও দিতে পারবেন না। তাঁদের সকলকে গত ৬ মার্চ প্রকাশিত আয়ুশ মন্ত্রকের নির্দেশিকাটি মেনে চলতে হবে।

স্বাস্থ্য দফতরের তরফে পূর্বেই বলা হয়েছিল যে আয়ুষ ও হোমিওপ্যাথ চিকিৎসকরা, চিকিৎসা হিসাবে নয়, বরং কোভিডের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে সরকারের অনুমোদিত ট্যাবলেট বা ওষুধ দিতে পারবনে বা প্রেসক্রাইব করতে পারেন। এই রায় দেওয়া হয়েছিল গত ২১ আগস্ট। কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন জমা পড়ে। ড. একেবি সদ্ভাবনা মিশন স্কুল অফ হোমিও ফার্মাসির তরফে ওই রায়ে পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই পিটিশন আদালত খারিজ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.