রোজ সকালে এক গ্লাস করে খান এই পানীয়, ফলাফল পাবেন ম্যাজিকের মতো
Odd বাংলা ডেস্ক: শরীরস্বাস্থ্য ভাল রাখতে কতকিছুই না ট্রাই করেন, আর সেবসে ঝক্কিও অনেক ফলও পাওয়া যায় অনেক দেরীতে। কিন্ত আজ আপনাদের বলব এমন এক মহৌষধির কথা, যার ব্যবহার আপনার শরীর থেকে দূর হতে পারে হাজারও অসুখ।
- মেথির মধ্যে দ্রবণীয় ফাইবার থাকে যা কোলেস্টেরল কম করতে সাহায্য করে। সকালে খালি পেটে মেথির দানা খান এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন।
- মেথি ক্যান্সারের মতো রোগের প্রকোপও কমাতে সাহায্য করে। অম্বল ও কোষ্ঠকাঠিন্যের হাত থেকেও মুক্তি দেয়।
- নিয়মিত মেথি খেলে আপনার শরীর থেকে বিভিন্ন কালো দাগ-ছোপ হবে গায়েব।
- একটা কাপড়ের মধ্যে মেথির দানা বেঁধে ফোঁড়া বা মাংসপেশিতে যন্ত্রণার ওপর ব্যবহার করলে শরীরের ফোলাভাব কমবে এবং যন্ত্রণার হাত থেকেও রেহাই পাবেন।
- নিয়মিত মেথি খেলে আপনার বাড়তি ওজন কমবে।
- ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য ঘরোয়া টোটকা হিসাবে মেথির ব্যবহার করতে পারেন।
- স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি ব্যবহার করতে পারেন।এতে করে আপনার চুল ঝরার প্রবণতাও কমবে।
কীভাবে বানাবেন মেথি জল?
পদ্ধতি-১
একটা বড়ো বাটিতে জল নিন। তাতে দুই চামচ মেথি দানা দিয়ে সারারাত ভিজতে দিন। সকালে ঘুম থেকে উঠে সবার আগে খালি পেটে জলটা ছেঁকে পান করুন।
পদ্ধতি-২
এক চামচ মেথি দানা তেল ছাড়া শুকনো কড়াইতে ভেজে নিন ও তারপর তা গুঁড়িয়ে নিন। এক গ্লাস গরম জলে এই মেথি পাউডার মিশিয়ে সকালবেলা খালি পেটে পান করুন।
তবে ঠান্ডার ধাত থাকলে এই পানীয় বুঝে খাবেন।





Post a Comment